Saturday, April 4, 2026

Pakistan-imran khan : রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ভূয়শী প্রশংসায় পাকিস্তান

Date:

Share post:

যুদ্ধ আবহের মধ্যেও আমেরিকার আপত্তি অগ্রাহ্য করে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ভূয়সী প্রশংসা করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় পদক্ষেপকে সমর্থন করেছেন। একটি ভিডিওতে ইমরান খান বলেছেন, “ম্যায় হিন্দুস্তান কো দাদ দেতা হুন। অর্থাৎ আজ আমি ভারতকে স্যালুট জানাচ্ছি। আমি ভারতের স্বাধীন বিদেশ নীতিকে সম্মান জানাই।

ইমরান খান আরো বলেছেন ‘ভারত নিজেই কোয়াড অ্যালায়েন্সের সদস্য। আমেরিকাও তার অন্যতম সদস্য। কিন্তু ভারত নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে । নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। ভারতের স্বাধীন ও বলিষ্ঠ বিদেশ নীতির জন্যই এটা সম্ভব হয়েছে। ‘

এখন এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়। সেইসঙ্গে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সে দেশের মানুষের । ইমরান খানের গদিও টলোমলো । সাধারণ নাগরিক তো বটেই পাকিস্তানের সেনাবাহিনী এমনকী নিজের দলের সাংসদদের সমর্থনও ক্রমশই হারাচ্ছেন ইমরান। ঠিক সেই প্রেক্ষাপটে ইমরান খানের এভাবে উন্মুক্ত কন্ঠে ভারতকে সমর্থন অবশ্যই বিশেষ অর্থ বহন করে। অন্তত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মত এমনটাই ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...