Saturday, April 4, 2026

লক্ষ‍্যের দুরন্ত পারফরম্যান্সের জন‍্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকর

Date:

Share post:

অল ইংল্যান্ড ওপেনের (All England Open Badminton Championship) ফাইনালে ওঠেও শেষ হাসি হাসতে ব‍্যর্থ হন লক্ষ‍্য সেন। ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে যান তিনি। অল ইংল্যান্ড ওপেনে হারলেও, লক্ষ‍্যের এই লড়াইকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকররা।

এদিন লক্ষ‍্যেকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন,” তোমার জন্য গর্বিত লক্ষ্য। অবিশ্বাস্য অধ্যবসায় এবং দৃঢ়তার পরিচয় দিয়েছ তুমি। তোমার লড়াই সকলকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনগুলির জন্য রইল শুভকামনা। আমি নিশ্চিত, তুমি সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করবে।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর লেখেন,” জীবনে ব্যর্থতা বলে কিছু হয় না। হয় তুমি জিতবে অথবা তার থেকে কিছু শিক্ষা নেবে। আমি নিশ্চিত, এই দুর্দান্ত অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য অনেক শিক্ষা নিয়েছ তুমি। আগামী প্রতিযোগিতা গুলোয় সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন:Lakshya Sen: অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে হেরে গিয়ে কী বললেন লক্ষ‍্য?

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...