Thursday, June 4, 2026

বাংলাদেশে ভয়াবহ লঞ্চডুবিতে মৃত ৮, দেখুন ভিডিয়ো

Date:

Share post:

বাংলাদেশে ভয়াবহ লঞ্চডুবিতে মৃত বেড়ে ৮ জন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রবিবার আচমকাই পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ তলিয়ে যায়। যাত্রীবাহী লঞ্চটিতে ছিলেন ৫০ এরও বেশি জন।ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে সোমবার রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন:China-plane crash : ১৩৩ যাত্রী নিয়ে দক্ষিণ-পূর্ব চিনে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭

রবিবার দুপুরে নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে লঞ্চটি মুন্সীগঞ্জের দিক যাচ্ছিল।এমন সময় আচমকাই পণ্যবাহী একটি জাহাজ এসে যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা মারে। তাতেই তলিয়ে যায় লঞ্চটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, নদীর তলায় জাহাজটি কোথায় আছে, সেই অবস্থান চিহ্নিত করা গিয়েছে। বাকিদের উদ্ধার করতে যাচ্ছে একটি জাহাজ। বহু দেহ লঞ্চটির ভেতরেই আটকে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। উদ্ধার কাজে নেমেছে নৌ পুলিশ, দমকল বিভাগ ও বিআইডব্লিউটিএ ।



ইতিমধ্যেই নেটমাধ্যমে লঞ্চডুবির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পিছন দিক থেকে রূপসী-৫ নামে জাহাজটির ঠেলা খেতে খেতে যাত্রীবোঝাই এমএল আশরফউদ্দিন লঞ্চটি বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে জলের উপর কাত হয়ে ঢুবে যাচ্ছে। যাত্রীদের অনেককে জলে লাফিয়ে পড়তে দেখা যাচ্ছে। পাড়ে দাঁড়ানো অদূরে অন্য একটি লঞ্চের প্রত্যক্ষদর্শীদের চিৎকারও শোনা যাচ্ছে ওই ভিডিয়োয়।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...