Saturday, April 4, 2026

রামপুরহাটকাণ্ডে ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের, বৃহত্তর ষড়যন্ত্র: পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান খুন ও তার পরবর্তী সময়ে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু তা সত্ত্বে রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এই ঘটনায় রাজ্যপালের টুইটে অনভিপ্রেত বলে মন্তব্য করে, এটিকে তৃণমূলের (TMC) বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র বলে তোপ দাগেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

যে কোনও বিষয়ের মতো, এই ঘটনা নিয়েও টুইট (Tweet) করেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে ধনকড় লেখেন, “ভয়াবহ হিংসা এবং অগ্নিসংযোগ #রামপুরহাট #বীরভূম রাজ্যের অপশাসন ও হিংসার ইঙ্গিত দেয়। ইতিমধ্যে আটটি প্রাণ হারিয়েছে। মুখ্য চিবের কাছে ঘটনার বিষয়ে জরুরি আপডেট চাই। শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।“

আরও পড়ুন:একাধিক ফৌজদারি মামলায় বিদ্ধ পাঞ্জাবে আপের মন্ত্রীরা!

রাজ্যপালের এই মন্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করে কুণাল ঘোষ বলেন, তৃণমূলের বিরুদ্ধে একটি বৃহত্তর ষড়যন্ত্র চলছে। প্রথমে ভাদু শেখকে খুন ও পরবর্তী ঘটনা ঘটেছে। এটা তৃণমূল তথা বাংলাকে টার্গেট করে পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। রাজ্যের যে কোনও ঘটনা নিয়েও প্রশাসনকে কাঠগড়ায় তোলেন রাজ্যপাল। যেখানে এই ঘটনায়র তদন্তে তৎপর প্রশাসন। দফায় দফায় উচ্চ পর্যায়ে বৈঠক করে একাধিক পদক্ষেপ করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...