Friday, June 26, 2026

Shakib Al Hasan: দেশের হয়ে কর্তব্য, পরিবারের সদস্য ভর্তি হাসপাতালে, তবু সিরিজ খেলেই দেশে ফিরবেন শাকিব

Date:

Share post:

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে রয়েছেন বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটার শাকিব আল হাসান( Shakib Al Hasan)। প্রোটিয়াদের বিরুদ্ধে ২৩ মার্চ তৃতীয় একদিনের ম‍্যাচে নামবে বাংলাদেশ। তার আগে দুশ্চিন্তায় বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। জানা যাচ্ছে, তাঁর সন্তান-সহ পরিবারের বেশ কয়েক জন সদস্য অসুস্থ। ভর্তি হাসপাতালে। এই খবর পাওয়ার পরই প্রথমে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব। কিন্তু পরে নিজের মত বদল করেন তিনি। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলার পরেই দেশে ফিরবেন তিনি।

এই নিয়ে বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, “পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি থাকায় শাকিব চিন্তায় ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে ও কথা বলে। প্রথমে ভেবেছিল ঢাকায় ফিরে যাবে। তার জন্য গত কয়েক দিনে আমাদের বেশ কয়েক বার বিমানের টিকিট কাটতে হয়েছে। কিন্তু শাকিব এখন ফিরবে না বলে জানিয়েছে।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” ও নিজেই সিদ্ধান্ত নিয়েছে। সত্যিই ও প্রথমে বলেছিল দেশে ফিরে যাবে। কিন্তু তার কিছু ক্ষণ পরেই ও সিদ্ধান্ত বদল করে। তৃতীয় এক দিনের ম্যাচ খেলে দেশে ফিরবে শাকিব।”

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের ফলাফল ১-১। বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...