Saturday, April 4, 2026

Entertainment: ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজকে সাক্ষী রেখেই ‘আরআরআর’এর প্রোমোশন

Date:

Share post:

বাহুবলি খ্যাত বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি এবার কল্লোলিনী তিলোত্তমায়। তিনি শুধু একা নন সঙ্গে ‘আরআরআর’ টিম । আইকনিক হাওড়া ব্রিজের পাশেই দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন তাঁরা। বলা যেতে পারে সকলের অলক্ষ্যেই যেন দেহরক্ষী নিয়ে আচমকা ফেয়ারলি প্লেসে উপস্থিত হয় ‘আরআরআর’ টিম, উদ্দেশ্য সিনে প্রোমোশন (Movie Promotion)। কাটফাটা রোদে যখন শহরের তাপমাত্রা অস্বস্তি বাড়াচ্ছে সাধারণ মানুষের, তখনই যেন হাওড়া ব্রিজকে মধ্যমণি করে ‘ট্রিপল আর’ (RRR)লেখা টি-শার্ট পরেই ধরা দিলেন পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli) এবং এবং দুই অভিনেতা রাম চরণ (Ram Charan) এবং জুনিয়র এনটিআর (Junior NTR)।

কলকাতায় রাজামৌলির ‘আরআরআর’ টিম ৷ দেশ জুড়ে তাঁর নতুন ছবির প্রোমোশন চলছে অভিনব ভাবনায়। এর আগেই স্টাচু অব ইউনিটির তলায় দাঁড়িয়ে ছবির প্রচার সেরেছিলেন পরিচালক এসএস রাজামৌলি এবং ছবির দুই তারকা রাম চরণ আর জুনিয়র এনটিআর ৷ জয়পুরে ছবির প্রচার সারার পর এবার কলকাতার প্রোমোশন শুরু (RRR Promotion in Kolkata)৷ বড় পর্দায় ছবি মুক্তি পাচ্ছে আগামি ২৫ মার্চ। এর আগে বাহুবলির সাফল্য রেকর্ড গড়ে ছিল তাই পরিচালককে ঘিরে আলাদা এক প্রত্যাশা আছে।কলকাতার পরেও বারানসী এবং দুবাইতেও ছবির প্রচারে দেখা যাবে রাজামৌলি এবং ছবির দুই প্রধান চরিত্র রাম চরণ আর জুনিয়র এনটিআরকে ৷ কিন্তু কলকাতা কি একটু স্পেশাল? চওড়া হাসি ছবির নির্মাতাদের চোখে মুখে। ইনস্টাগ্রামে কলকাতা ভ্রমণের কিছু ছবিও শেয়ার করেছেন ছবির নির্মাতারা ৷ ছবি জুড়েই রয়েছে চাঁদের হাট ৷ অজয় দেবগণ, আলিয়া ভাট এবং অলিভিয়া মরিসকেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ৷ এছাড়া সহায়ক চরিত্রে রয়েছেন সামুথিরাকানি, রে স্টিভেনসন এবং অ্যালিসন ডুডি ৷

ছবির প্রোমোশনে একেবারেই হিরোর মতো উজ্জ্বল উপস্থিতি পরিচালক এস এস রাজামৌলির। ডার্ক ধূসর রঙের শার্ট আর কাঁচা পাকা দাঁড়ি, চোখে রোদ চশমা পরে পরিচালক। একপাশে দাঁড়িয়ে টকটকে লাল টি-শার্টে জুনিয়র এনটিআর, অন্যপাশে কালো রঙের শার্ট, চোখে সানগ্লাস পরে দেখা গিয়েছে রাম চরণকে। তিন তারকা যেন একফ্রেমে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গঙ্গার পাড়ে তখন উপচে পড়া ভিড়, হাওড়া ব্রিজ থেকে যেন প্রিয় তারকাদের এক ঝলক দেখার চেষ্টায় অসংখ্য ভক্তকূলের প্রতীক্ষা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...