Wednesday, June 24, 2026

বর্ণাঢ্য ফাগুন উৎসব আয়োজনে মধ্যমগ্রামের সমর্পণ সেবা ট্রাস্ট

Date:

Share post:

বসন্তের শেষবেলায় রাঙিয়ে দেওয়ার পালা। আকাশে বাতাসে লাল-নীল-হলুদ-সবুজ আবিরে মেতে উঠেছে সকলে। দোলের দিন মধ্যমগ্রামে আম্রকুঞ্জ বিতানে সকাল থেকেই রঙের খেলায় মেতে ওঠে মধ্যমগ্রামের সমর্পণ সেবা ট্রাস্টের সকলেই। একঝাঁক কচিকাঁচাদের নিয়ে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ধাঁচে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।কচিকাঁচাদের সঙ্গে তাল মিলিয়ে নাচে-গানে মতিয়ে রাখেন বড়রাও।

আরও পড়ুন:Amir khan : দ্য কাশ্মীর ফাইলস প্রত্যেক ভারতীয়র দেখা উচিত , বললেন আমির

জমজমাটি বসন্ত উৎসবে মুগ্ধ দর্শকরাও। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  প্রখ্যাত কবি আরণ্যক বসু, কবি মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়, ডঃ ঐন্দ্রিল ভৌমিক , চিত্রশিল্পী তপন পাঠক ,ইন্দ্রজিৎ বেরা, সাংবাদিক তাপস মজুমদার সহ আরও অনেকে।  সমর্পনের ফাগুনের উৎসবে সহযোগী পার্টনার হিসাবে ছিলেন মধ্যমগ্রাম সৃষ্টির পথে ও বোলেরো ডান্স একাডেমি। সাংস্কৃতিক পরিকল্পনায় সহযোগী ছিলেন নৃত্যায়ন।


সংগঠনের মুখ্য উপদেষ্টা পিকলু চন্দ জানান, শিশুদের শৈশবে রঙের ছোঁয়া ফিরিয়ে দিতেই  ফাগুনের উৎসবের আয়োজন। ওদের মুখের হাসিই আমাদের ভালো কাজের প্রেরণা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায়  ছিলেন কবি মুকুলদেব ঠাকুর  এবং পিকলু চন্দ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...