Tuesday, June 23, 2026

Amir khan : দ্য কাশ্মীর ফাইলস প্রত্যেক ভারতীয়র দেখা উচিত , বললেন আমির

Date:

Share post:

প্রত্যেক ভারতীয়র (The Kashmir Files) ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখা উচিত। বক্তা বলিউড অভিনেতা আমির খান (Amir khan) । আর এভাবেই দ্য কাশ্মীর ফাইলস ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করে আমির খান বললেন তিনি তো ছবিটি দেখবেনই, প্রত্যেক ভারতবাসীর ছবিটি দেখা উচিত।

 

 

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইতিমধ্যেই সকলেরই প্রশংসা কুড়িয়েছে। বলা যায় বলিউডে রীতিমত সাড়া ফেলে দিয়েছে এই ছবিটি।একটি অনুষ্ঠানে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, “কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল তা সত্যিই খুব দুঃখজনক।” ছবিটির বিষয়বস্তু এবং ভাবনা বৈচিত্র্যেরও ভূয়সী প্রশংসা করেন আমির।

এই ছবিতে অভিনয় করেছেন পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত প্রথিতযশা তারকারা । ন্যূনতম বাজেটের মধ্যে তৈরি,এই ছবিটি মাত্র ৭ দিনে ১০০ কোটি অতিক্রম করে বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে । শুধু দেশেই নয় নয়, বিদেশের মাটিতেও সাফল্য এবং জনপ্রিয়তা পেয়ে চলেছে। আশা করা যায় দ্বিতীয় সপ্তাহের মধ্যে ১৫০ কোটি টাকার ব্যবসা করবে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...