Wednesday, June 24, 2026

Holi: রঙের উৎসবে মদিরার ফোয়ারা! চারদিনে রাজ্যে মদ বিক্রি ২০০ কোটি টাকার

Date:

Share post:

গত দু বছর করোনা (Corona) সংক্রমণের জেরে রঙের উৎসবে ভাটা পড়ে। এবার উসুল করেছেন বাংলার মানুষ। রঙ খেলার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে সুরাপান। অন্তত বিক্রির খতিয়ান তাই বলছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আবগারি দফতরের তথ্য অনুযায়ী, রেকর্ড মদ (Liquor) বিক্রি হয়েছে।

শুক্রবার দোল এবং শনিবার ছিল হোলি (Holi)। শুক্রবার, বন্ধ ছিল মদের দোকান। সেই কারণে বৃহস্পতিবার থেকেই মদ কিনে রেখেছিলেন অনেকে। এর জেরেই চারদিনে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। একদিনে মদ বিক্রি হয়েছে ৭০ কোটি টাকার। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এই বছর মদ বিক্রির হার অনেকটাই বেশি।

আরও পড়ুন:২৭ মার্চ ৫ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি

এর আগে গত বছর দুর্গাপুজো এবং এবছর বর্ষবরণে রেকর্ড মদ বিক্রি হয়েছিল রাজ্যে। তবে, এই চারদিনে আবগারি দফতরের ব্যবসা সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। দোল উপলক্ষ্যে এই পরিমাণ ব্যবসা হবে সেকথা ভাবতেও পারেনি আবগারি দফতর।

পূর্ব ঘোষণা অনুযায়ী, গত নভেম্বর থেকেই রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমেছে মদের দাম। এবার দোলের সময় বিপুল পরিমাণ মদ বিক্রিতে লাভবান হয়েছে সরকার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...