Wednesday, June 24, 2026

২৭ মার্চ ৫ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি

Date:

Share post:

ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৭ মার্চ ৫ দিনের জন্য উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার দার্জিলিংয়ের তাঁর কর্মসূচি আছে বলে জানা যাচ্ছে।

নবান্ন সূত্রে খবর, ২৭ মার্চ কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সম্ভবত ২৭, ২৮ ও ২৯ মার্চ দার্জিলিংয়ে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর তিনি ফিরে আসবেন শিলিগুড়িতে। সেখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর সফরের আগে এদিন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। ৩১ মার্চ মুখ্যমন্ত্রীর উত্তরকন্যায় একটি কর্মসূচি আছে বলে জানা গিয়েছে। পয়লা এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন।

আরও পড়ুন:Sonam Kapoor : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা? সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিজেই জানালেন সোনম

সূত্রের খবর, এবার উত্তরবঙ্গে পাঁচ দিনের সফরের সিংহভাগ জুড়েই থাকবে দার্জিলিংয়ের উন্নয়ণের বিষয়টি। উত্তরবঙ্গের জন্য রাজ্যে একাধিক প্রকল্প রয়েছে। সেইসব প্রকল্প কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জিটিএ এবং দার্জিলিংয়ের পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...