Saturday, June 13, 2026

Fire: নিউ আলিপুরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত রঙের কারখানা

Date:

Share post:

ফের কলকাতায় ভয়াবহ আগুন। সাতসকালেই নিউ আলিপুরের চেতলা রোডের একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে দমকলবাহিনী। ঘটনাস্থলে রয়েছেন, কলকাতা পুলিশের ডিআইজি, বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরাও।

আরও পড়ুন:Weather Forecast: বাড়ছে গরমের দাপট, ঘেমেনেয়ে নাজেহাল বঙ্গবাসী

প্রত্যক্ষদর্শীদের কথায়, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ কারখানার ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কারখানার বাইরে থাকা কর্মীরা এরপর আগুন দেখতে পায়। কারখানা চত্বর থেকে সোজা বাইরে বেড়িয়ে পড়েন তাঁরা। এদিকে রঙের কারখানায় রাসায়নিক পদার্থ থাকায় ভিতরে বিস্ফারণের শব্দ শোনা যায়। আগুন যাতে পাশের বস্তিতে ছড়িয়ে না পড়ে তাই প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর দমকলবাহিনীর চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

দমকল সূত্রে খবর, রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় সেগুলির বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...