Saturday, June 13, 2026

Weather Forecast: বাড়ছে গরমের দাপট, ঘেমেনেয়ে নাজেহাল বঙ্গবাসী

Date:

Share post:

ঘূর্নিঝড় নয়, নিম্নচাপ হয়েই রইল অশনি। নিম্নচাপ ঘনীভূত হতেই ঝোড়ো হাওয়া ও কয়েক দফা ভারী বৃষ্টি ঘটিয়ে রাতের পর বাংলাদেশ পাড়ি দেবে এই নিম্নচাপ। তবে এই নিম্নচাপের কোনও প্রভাব পড়ল না বঙ্গে ।উল্টে তাপমাত্রা আরও বাড়বে। তবে মঙ্গল ও বুধে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:ফের হেঁসেলে আগুন! একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি পেট্রোল-ডিজেলও

কলকাতায় আজ আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা ৩৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে আরও। সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ২৫.৪ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতায় ৩৫.৯ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে তাপমাত্রার কোনও বড় রকমের হেরফের হবে না। তবে,আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা রয়েছে।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...