Saturday, June 13, 2026

Birbhum Fire:রামপুরহাটের বটকুই গ্রামে আগুন, একাধিক মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

বীরভূমের বড়শাল গ্রাম পঞ্চায়েতের বটকুই গ্রামে অগ্নিকাণ্ড। মৃত একাধিক। ঘটনাস্থলে দমকলবাহিনী আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। রয়েছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ এিপাঠী। তিনি জানিয়েছেন, এখনও অবধি সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: Fire: নিউ আলিপুরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত রঙের কারখানা

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। তাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান একাধিক। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ।

প্রসঙ্গত, সোমবার রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান, ভাদু শেখকে বোমা মেরে খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জনপ্রিয় নেতার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আর তার জেরেই উপ-প্রধানকে খুনের ঘটনায় যুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে সন্দেহ পুলিশের।

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...