Saturday, June 13, 2026

Birbhum Fire: বীরভূমের অগ্নিকাণ্ডে মৃত্যুর পেছনে কোনও রাজনীতি নেই, জানাল তৃণমূল

Date:

Share post:

বীরভূমের একটি গ্রামে একাধিক মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেষ পাওয়া খবরে অগ্নিকাণ্ডে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে ঘটনার পেছনে কোনও অন্য কারণ রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে পুলিশ ।এলাকাভিত্তিক কোনও বিবাদও এর পেছনে থাকলেও থাকতে পারে।


আরও পড়ুন: Birbhum Fire:রামপুরহাটের বটকুই গ্রামে আগুন, একাধিক মৃত্যুর আশঙ্কা



অন্যদিকে বিরোধীরা স্বাভাবিকভাবেই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত দেখছে। সোমবার বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ খুন হন। তারপর জনপ্রিয় নেতা খুনের পরই এলাকা উত্তপ্ত হয়ে পড়ে। যদিও রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তারপরও এ ঘটনা ঘটায় সকলে হতচকিত হয়ে যায়। থমথমে হয়ে গিয়েছে গোটা গ্রাম। ঘটনাস্থলে CID কর্তারা ও পুলিশ সুপার রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যাচ্ছেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ এবং মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে।


Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...