Friday, June 26, 2026

Nabanna: রামপুরহাটের ঘটনায় দ্রুত রিপোর্ট তলব নবান্নের, সরানো হল OC-SDPO-কে

Date:

Share post:

রামপুরহাটের(Rampurhat) বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান ভাদু শেখের খুনের ঘটনায় দ্রুত তদন্ত করে পুলিস সুপারকে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নের(Nabanna)। সোমবার, ভাদুকে বোমা মেরে খুনের পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। রাত সাড়ে ৮টা নাগাদ পরপর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। এই নিয়ে মঙ্গলবার, নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি(DG) ও এডিজি (ADG)আইন-শৃঙ্খলা। বৈঠকে সিদ্ধান্ত হয়, দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দিতে হবে নবান্নে (Nabanna)।

রামপুরহাটের ঘটনায় ওসি-কে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত হয়েছেন এসডিপিও(SDPO)। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ।

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...