Friday, June 26, 2026

রাজনীতি নয়, স্কুলে নীল-সাদা পোশাক বঙ্গের অস্মিতা, বিধানসভায় বললেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের নীল-সাদা রঙ-এর পোশাক(Blue white dress) এবার বিশ্ববাংলা লোগো (Biswabangla Logo) সংক্রান্ত যাবতীয় বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। 

আজ, মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে বিজেপি বিধায়ক শংকর ঘোষ এই সংক্রান্ত একটি প্রশ্ন তুললে তাঁর জবাবী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “এটি কোনও চাপিয়ে দেওয়ার বিষয় নয়। নীল-সাদা রংয়ের ইউনিফর্ম কিংবা বিশ্ববাংলা লোগো কোনও দল বা ব্যক্তির সম্পত্তি নয়। এটি সরকারি প্রতীক। সংকীর্ণ রাজনীতির গণ্ডি থেকে বেরিয়ে এটা নিয়ে ভাবা উচিৎ। এটা বাঙালি অস্মিতার বিষয়।”

প্রসঙ্গত, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এখন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে একই পোশাক বলবৎ হবে ছাত্র-ছাত্রীদের জন্য। এবং সেই পোশাক হবে নীল-সাদা। যেখানে বিশ্ব বাংলা লোগো বাধ্যতামূলক। এরপর থেকেই এ নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয় বিভিন্ন মহলে। যা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দাখিল হয়। এদিন অবশ্য সমস্ত বিতর্কের জবাব দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...