Friday, June 26, 2026

India Team: বিশ্বকাপে জয়ে ফিরল ভারত, বাংলাদেশকে ১১০ রানে হারাল মিতালি রাজের দল

Date:

Share post:

আইসিসি মহিলা বিশ্বকাপে ( Icc World Cup) জয়ে ফিরল ভারতীয় দল (India Team)। মঙ্গলবার বাংলাদেশকে (Bangladesh) ১১০ রানে হারাল মিতালি রাজের ( Mithali Raj) দল। এই জয়ের ফলে প্রথম চারের লড়াইয়ে জায়গা কিছুটা পোক্ত করল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে টপকে তৃতীয় স্থানে পৌঁছে গেল মিতালি, ঝুলনরা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে অর্ধশতরান করেন যস্তিকা ভাটিয়া। ৪২ রান করেন শেফালি বর্মা। ৩০ রান করেন স্মৃতি মান্ধনা এবং পুজা বস্ত্রকার। অপরাজিত থাকেন পুজা বস্ত্রকার। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রিতু মনি। দুই উইকেট নেন নাহিদা আকতর। এক উইকেট নেন জাহারানা আলম।

জবাবে ব‍্যাট করতে নেমে ১১৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে লড়াই চালান সালমা খাতুন। ৩২ রান করেন তিনি। ভারতের হয়ে ৪ উইকেট নেন স্নেহ রানা। দুটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী এবং পুজা বস্ত্রকার। একটি করে উইকেট নেন রাজশ্রী গায়কোয়াড এবং পুনাম যাদব।

আরও পড়ুন:Shakib Al Hasan: দেশের হয়ে কর্তব্য, পরিবারের সদস্য ভর্তি হাসপাতালে, তবু সিরিজ খেলেই দেশে ফিরবেন শাকিব

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...