Friday, June 26, 2026

Hilsa in Digha:বসন্তে ইলিশের ভিড় দিঘার সমুদ্র তটে, মন ভরছে ক্রেতাদের

Date:

Share post:

মাছের রাজা বলে কথা, তাই দেখা পাওয়ার মধ্যে একটা আলাদা উন্মাদনা তো থাকবেই। আর তিনি যদি হন খাদ্য রসিক বাঙালির প্রিয় ইলিশ(Hilsa fish), তাহলে তো আর কথাই নেই। রসনা প্রীতিকে তৃপ্ত করতে এবার মার্চেও দিঘায়(Digha) উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ(Hilsa),বর্ষার রূপালি শস্য ভরা বসন্তে। দিঘার সমুদ্র যেন পদ্মা পাড়ের কথা মনে করাচ্ছে ,বাজারে ম ম করছে ইলিশের গন্ধ। যেন চৈত্র মাসে সাধ্যের মধ্যে সাধ পূরণ!

রাজনীতি নয়, স্কুলে নীল-সাদা পোশাক বঙ্গের অস্মিতা, বিধানসভায় বললেন শিক্ষামন্ত্রী

দিঘা মোহানার বিভিন্ন আড়ত থেকে এখন চোখ ফেরানো দায়, যেদিকেই দৃষ্টি যায় শুধুই চকচক করছে ইলিশের ঝাঁক। মোটামুটি ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। ওজন আরেকটু বেশি হলে মানে এই ১.৫ থেকে ২ কেজি হলে তার দাম পড়ছে ১০০০-১৫০০ টাকা। শুধু তাই নয়, ৫০০টাকার মধ্যে বাজারে মিলছে ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ! চলতি মরসুমে অবশ্য ইলিশের বাজার মন্দ ছিল না। এই বছর বৃষ্টি একটু বেশিই হয়েছে, সেই দিক দিয়ে দেখলে বর্ষাতেও ভালই ইলিশের আধিপত্য ছিল বাঙালির হেঁশেলে, তবে দাম একটু চড়া ছিল বটে। তবে বসন্তের ইলিশ তুলনামূলক সস্তা মনে করছেন সৈকত শহরের রসনাপ্রিয় বাঙালি। সাইজে বড়, পকেট সাশ্রয়ী অতএব দেদার বিক্রি। স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, বর্ষার মরসুমেও এত সস্তায় ইলিশ পাওয়া যায়নি।

দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের(Digha fisherman and fish traders association) তরফ থেকে বলা হয়েছে, সপ্তাহ দুয়েক ধরে রোজই প্রায় ২ থেকে ৩ কুইন্টাল করে ইলিশ উঠছে গভীর সমুদ্র থেকে। এর আগে কখনও মার্চ মাসে এভাবে ইলিশ দেখা যায়নি। সবথেকে বড় কথা হল, স্বাদে তা হার মানাচ্ছে বর্ষার ইলিশকেও। বসন্তকালে ইলিশের সমারোহ, সস্তায় ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন দিঘায় বেড়াতে আসা পর্যটকরাও।

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...