Friday, June 26, 2026

ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকায় ক্ষুব্ধ আমেরিকা, তীব্র প্রতিক্রিয়া বাইডেনের

Date:

Share post:

রুশ- ইউক্রেন(Russia Ukraine) যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থানে খুশি নয় আমেরিকা(America)। রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে নয়াদিল্লির অবস্থান সোমবার স্পষ্ট ভাবে তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)। শুধু তাই নয়, ভারতের(India) অবস্থানে আমেরিকা যে অসন্তুষ্ট সে কথাও বুঝিয়ে দিলেন তিনি।

সোমবার ওয়াশিংটনে এক বাণিজ্য সভায় ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানের বিষয়ে প্রশ্নের মুখে পড়েন বাইডেন। উত্তরে ক্ষুব্ধ বাইডেন বলেন, “কোয়াড সদস্যদের মধ্যে ভারতের অবস্থান ব্যতিক্রমী। এই বিষয়ে (পড়ুন রাশিয়া) পদক্ষেপ করতে ভারত দোনামোনা করছে, তবে (রুশ আগ্রাসনের বিরুদ্ধে) জাপান ও অস্ট্রেলিয়া অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে।”

আরও পড়ুন:Covid update: দেশে বাড়ল করোনা সংক্রমণ, নতুন স্ট্রেনের দাপট কি ভারতেও?

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক যথেষ্ট উন্নত ভারতের। বিশেষত চিনা আগ্রাসনকে নজরে রেখে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের কোয়াড বেশ তাৎপর্যপূর্ণ। তবে যুদ্ধ পরিস্থিতিতে বাকিদের অবস্থান স্পষ্ট হলেও রাশিয়ার ক্ষেত্রে ভারতে সুসম্পর্ক রয়েছে। আমেরিকা মস্কোর ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করলেও ভারত স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে দেশের বিদেশনীতি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বাধীন। এমনকি সমস্ত রকম আমদানি ও রপ্তানি রাশিয়ার সঙ্গে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিলেন বাইডেন।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...