Saturday, April 4, 2026

বিশ্বের ১০০ দূষিত শহরের মধ্যে ৬৩ টি ভারতীয় শহর, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

দিনে দিনে বায়ুদূষণ(air pollution) ভয়াবহ আকার নিয়েছে দেশে। আর সেই পরিস্থিতি যে কতখানি ভয়াবহ হয়ে উঠেছে সম্প্রতি প্রকাশ্যে এলো সেই রিপোর্ট। সুইস সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা রীতিমতো চাঞ্চল্যকর। দেখা যাচ্ছে সারা পৃথিবীর ১০০ টি দূষিত জায়গার তালিকা ৬৩ টা ভারতের(India)। শুধু তাই নয়, রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের গড় বায়ু দূষণ ৫৮.১ মাইক্রোগ্রামস প্রতি কিউবিক মিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ডের ১০ গুণেরও বেশি। পাশাপাশি ভারতের কোনও শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) বেঁধে দেওয়া মান ছুঁতেই পারেনি।

আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টে পৃথিবীর মধ্যে দূষণের নিরিখে শীর্ষে রয়েছে রাজস্থানের ভিওয়াড়ি। এটাই পৃথিবীর সবচেয়ে দূষিত স্থান। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। তৃতীয় স্থানে অবশ্য চিনের হোটান। এই তালিকায় বিশ্বের দূষিত ১৫ টি শহরের মধ্যে ১০ টি ভারতের। আর এর বেশিরভাগই রাজধানীর পার্শ্ববর্তী শহর। রাজধানী দিল্লিতেও গত বছরের তুলনায় দূষণ বেড়েছে ১৫ শতাংশ এবং হু-এর স্ট্যান্ডার্ডের ২০ গুণ বেশি দূষণ রয়েছে দিল্লিতে।

আরও পড়ুন:কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কলেজগুলিতে ভর্তিতে নয়া নিয়ম UGC-র

এর পাশাপাশি ১০০ টি দূষিত শহরের তালিকায় ৬৩ টি ভারতীয় শহরের বেশির ভাগটাই হরিয়ানা উত্তরপ্রদেশের। প্রথম ১৫টি দূষিত শহরের তালিকায় দশটি ভারতের একটি চিনের এবং চারটি পাকিস্তানের। ভারতের ছটি মেট্রো সিটি দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যে একমাত্র চেন্নাইতেই গত এক বছরে দুষণের মাত্রা বাড়েনি। বাকি সব কটি শহরের হাল অত্যন্ত খারাপ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...