Friday, April 3, 2026

একাধিক ফৌজদারি মামলায় বিদ্ধ পাঞ্জাবে আপের মন্ত্রীরা!

Date:

Share post:

রাজনীতিকে অপরাধের হাত থেকে মুক্ত করা হবে, এমনই প্রতিশ্রুতি দিয়ে পাঞ্জাবের ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি (AAP)। ইতিমধ্যেই পাঞ্জাবে (Punjab) সরকার গঠন করেছে আপ (AAP)। গঠিত হয়েছে মন্ত্রিসভা। কিন্তু তারপরই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ পাঞ্জাব (Punjab) মন্ত্রিসভার ১১ জন মন্ত্রীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। মনোনয়নপত্র পেশ করতে গিয়ে প্রার্থীরা যে হলফনামা দাখিল করেছিলেন তা থেকেই এই তথ্য সামনে এসেছে। সোমবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এই তথ্য সামনে এনেছে।

আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যসভায় মুলতবি প্রস্তাব দোলার, উত্তাল সংসদ

এডিআরের রিপোর্ট থেকে জানা গিয়েছে, আপ মন্ত্রিসভার ১১ জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে সাতজন মন্ত্রী নিজেই তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। এর মধ্যে চারজনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের অভিযোগ। এই ১১ জনের মধ্যে নয়জনের সম্পত্তির পরিমাণ বেশ কয়েক কোটি টাকা। হোশিয়ারপুরের আপ বিধায়ক ব্রাম শঙ্করের সবচেয়ে বেশি ৮.৫৬ কোটি টাকার সম্পত্তি আছে। ভোয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক লালচাঁদের সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম। তাঁর রয়েছে মাত্র ৬.১৯ লক্ষ টাকার সম্পত্তি।




Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...