Thursday, June 25, 2026

অনির্দিষ্টকালের জন্য স্কুল সার্টিফিকেট, প্রি-ডিগ্রি পরীক্ষা স্থগিত রাখল বিশ্বভারতী

Date:

Share post:

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্কুল সার্টিফিকেট এবং প্রি-ডিগ্রি পরীক্ষা স্থগিত রাখল বিশ্বভারতী (Visva- Bharati) কর্তৃপক্ষ। এমনটাই সিদ্ধান্ত পাঠভবন ও শিক্ষাসত্রের টিচার্স কাউন্সিলের মিটিংয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি, পরীক্ষার কারণে যাদের হস্টেল দেওয়া হয়েছিল, তাদের নিরাপত্তার কারণেই বুধবার বিকেল চারটের মধ্যেই হস্টেল খালি করে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার কপি পাঠভবন ও শিক্ষাসত্রের অধ্যক্ষকে দেওয়া হয়েছে। পরীক্ষা পিছোনোর দাবিতে অনড় পড়ুয়াদের সঙ্গে গতকালই ধুন্ধুমারকাণ্ড বেধেছিল বিশ্বভারতীতে। ভাষাভবন পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ধস্তাধস্তিও হয়। তার জেরে আহত হন পাঠভবনের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পূরক সরকার। পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, একশো শতাংশ ক্লাস হয়েছে অনলাইনে। সেখানে কী করে অফলাইন পরীক্ষা হতে পারে?

আরও পড়ুন-কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কলেজগুলিতে ভর্তিতে নয়া নিয়ম UGC-র

পড়ুয়াদের হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ নিয়ে বিশ্বভারতীর (Visva- Bharati) ছাত্র সোমনাথ সৌ বলেন, হস্টেলে ৩৩০০ আসন আছে। তার মধ্যে ১০৪টি আসন বণ্টন হয়েছে। তাও সেটা স্থায়ী নয়, পরীক্ষা শেষ হলেই বের করে দেওয়া হবে, এটাই ভবিতব্য ছিল। অবিবেচক কর্তৃপক্ষ আগেও ভাবেনি, অফলাইন ক্লাস শুরু হলে তখন পড়ুয়ারা থাকবে কোথায়!




Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...