Sunday, June 21, 2026

Russia-Ukraine : ভারতকে পাশে পেতে মরিয়া ব্রিটেন, কথা মোদি-বরিসের

Date:

Share post:

রাশিয়ার আগ্রাসী মনোভাব নাকি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা, এই দুই বিষয় নিয়ে আপাতত দ্বিধাবিভক্ত বিশ্ব। ইতিমধ্যেই অমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ এই যুদ্ধের বিরোধিতা করে ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে চিন, সংযুক্ত আরব আমিরশাহি এবং ভারত রাশিয়ার পক্ষেই রয়েছে। তবে  ভারতকে পাশে পেতে মরিয়া ব্রিটেন। আর সেই উদ্দেশ্যেই মঙ্গলবার দীর্ঘক্ষণ বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং  ব্রিটিশ প্রধানমন্ত্রী  বরিস জনসন। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, মোদি আন্তর্জাতিক আইনকে মান্যতা দিয়ে রাশিয়া-ইউক্রেন দুই দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষেই সওয়াল করেছেন। অন্যদিকে ব্রিটেনের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথাবার্তা হয়েছে। দুজনেই ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সহমত হয়েছেন।

Related articles

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...