Wednesday, June 24, 2026

রামপুরহাট ঘটনা : সাসপেন্ড গোয়েন্দা আধিকারিক, ১২ জন সিভিক ভলেন্টিয়ার

Date:

Share post:

রামপুরহাট (Rampurhat Violence) ঘটনায় আগেই সাসপেন্ড করা হয়েছিল আইসি এবং এসডিও-কে। এবার বীরভূম জেলা গোয়েন্দা দফতরের এক অফিসার এবং ১২ সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করলেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Police Super Nagendra Nath Tripathi)৷

যে ১২ জন সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে তারা ঘটনার দিন বগটুই গ্রামের কাছাকাছি এলাকাতেই কর্তব্যরত ছিলেন। যে গোয়েন্দা আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তাঁর নাম উত্তম কর্মকার৷ তিনি রামপুরহাট জোনের ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স অফিসার পদে কর্মরত ছিলেন৷

সোমবার রাতে বগটুই গ্রামে খুন হন তৃণমূল কংগ্রেসের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ তার ঠিক কয়েকঘণ্টার মধ্যেই বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগে৷ অগ্নিকাণ্ডের (Rampurhat Violence) ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন- ফের শিরোনামে যোগী রাজ্য, বিষ মেশানো চকোলেট খেয়ে মৃত ৪ শিশু

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...