Sunday, June 28, 2026

কোনও অজুহাত নয়, আনারুলকে গ্রেফতার করতে হবে, দোষীদের কড়া শাস্তি চাই: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস: রং না দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনায়। বৃহস্পতিবার বাকটুইয়ের মাটিতে মৃতের পরিজনের সঙ্গে কথা বলার পর স্পষ্টভাবে একথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি জানিয়ে দেন গ্রেফতার করা হবে আনারুলকে। পাশাপাশি যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাদেরকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মৃত ও আহতদের ৫ লক্ষ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারের একজনকে মুখ্যমন্ত্রী কোটা থেকে চাকরি দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিজনের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, “যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। এরকম নিশংস ঘটনা যে করতে পারে ভাবতে পারিনি। কয়েকটা লোকের জন্য এই ধরনের অশান্তি হচ্ছে।” এরপরই দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, “ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করতে হবে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশকে পাঠায়নি।” এরপর রাজ্য পুলিশের ডিজিকে তিনি বলেন, “ওকে অ্যারেস্ট করে দেখতে হবে, কেন পুলিশ পাঠানো হয়নি। হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে ওকে যেখান থেকে পাবেন গ্রেফতার করবেন। যে পুলিশ আধিকারিকরা যুক্ত আছেন, তাঁদেরও রেয়াত করা হবে না। আমি দেখতে চাই যে পুলিশ এমন শাস্তি নিশ্চিত করবে যে অন্য কেউ এরকম ঘটনা ঘটানোর কথা ভাবতেও না পারে।”

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বগটুই গ্রামের বাসিন্দারা বাড়িতে

তদন্তকারীদের উদ্দেশ্যে কড়া সুরে মুখ্যমন্ত্রী জানান, “এমন ভাবে কেস তৈরি করতে হবে যাতে দোষীরা কোনভাবে ছাড় না পায়। একে পেলাম না ওকে পেলাম না ও পালিয়ে গিয়েছে কোন কথা শুনতে চাই না যেখানে পালিয়ে গিয়েছে সেখান থেকে গ্রেফতার করে আনতে হবে।” পাশাপাশি এই ধরনের অপরাধ রুখতে সারা বাংলায় তল্লাশি চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালাতে হবে যেখানে বোমা তৈরি হচ্ছে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে।” একইসঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা কে কে আছে, কোনও বহিরাগত যোগ রয়েছে কিনা সবটা বিস্তারিত তদন্ত করে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...