Wednesday, April 8, 2026

Corona update: বিধিনিষেধ উঠছে, সংক্রমণের গ্রাফ ফের উর্ধ্বমুখী

Date:

Share post:

করোনা(Corona) এখন নিয়ন্ত্রণে, প্রায় মাস দেড়েক টানা নিম্নমুখী করোনা গ্রাফ। বিশ্বে করোনা(Corona) দাপট দেখালেও অনেকটা নিশ্চিন্তে ভারত। দৈনিক আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছে ২০০০ এর নিচে। গতকাল অর্থাৎ বুধবার করোনা বিধি নিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার (central Government)।কিন্তু এই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বাড়ল সংক্রমণ।

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। ৩১ মার্চ থেকে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া আর কোনও করোনা বিধি মানতে হবে না দেশবাসীকে। অথচ সংক্রমণ গ্রাফ ফের চড়ছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬৭ জন। বুধবার যা ছিল ৬২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৬৭২ জনের।

তবে স্বস্তি দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৩১ জন। সব মিলিয়ে দেশের করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক ।

 

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...