Saturday, April 4, 2026

Delhi:কুকুরের ডাকে অতিষ্ঠ কিশোর,পোষ্যকে বাঁচাতে প্রাণ গেল বৃদ্ধের

Date:

Share post:

প্রত্যেক দিন সেই একই ঘটনা, আর নেওয়া যাচ্ছিল না। রাগের বশে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হল ১৭ বছরের কিশোর(17 year old teenager)। দিনের পর দিন এক ঘটনা! প্রতিবেশী বৃদ্ধ দম্পতির পোষ্য কুকুরের (Pet dog)ডাকে অতিষ্ঠ হয়ে উঠেছিল ১৭ বছরের কিশোর (17 year old teenager)। এই নিয়ে একাধিকবার অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরেই চরম পদক্ষেপ। লোহার রড নিয়ে কুকুরটির (Pet Dog)উপর চড়াও হয় সে। আর তাতেই ঘটে গেল মারাত্মক ঘটনা। পোষ্যকে বাঁচাতে ছুটে আসেন ৮৫ বছরের বৃদ্ধ(85 Years old man), কুকুরের বদলে লোহার রডের আঘাতে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

গত ১৮ মার্চ হোলির দিনে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকায় নজফগড়ে (Najafgarh)। বৃদ্ধ দম্পতির নাম অশোককুমার (Ashok Kumar)ও মিনা দেবী (Mina Debi)। স্থানীয় সূত্রে খবর বৃদ্ধ দম্পতির সঙ্গে পোষ্য নিয়ে কিশোরের অশান্তি লেগেই থাকত। কিশোরের অভিযোগ ছিল, পোষ্য কুকুরটি সারাদিন ধরে ডাকতেই থাকে। কুকুরের চিৎকারের জেরে বাড়িতে তিষ্ঠতে পারছিলেন না । এই বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। গত শুক্রবারও এই নিয়ে ফের বচসা হয়। সেই সময় উত্তেজিত কিশোর লোহার রড নিয়ে বৃদ্ধ দম্পতির পোষ্যের উপর চড়াও হয়। সেই সময় নিজের পোষ্যকে বাঁচাতে ছুটে আসেন বৃদ্ধও। আচমকাই লোহার রডের আঘাত লাগে তাঁর মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।


দ্রুত বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, এডিজি-র চিঠি দেল পুলিশ সুপারদের কাছে

পরবর্তীতে দ্রুত জখম অশোক কুমারকে কাছের রাও তুলা রাম হাসপাতালে (Rao Tula Ram Hospital) ভর্তি করা হলে রবিবার তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার পরেই পালিয়ে যায় কিশোর। অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয় দ্বারকা পুলিশ (Dwarka District police)। তবে নাবালক হওয়ার কারণে জুভেনাইল জাস্টিস বোর্ডের (JUVENILE JUSTICE BOARD) নির্দেশে দ্রুত জামিন পায় সে। ফের তাঁকে হেফাজতে নিয়ে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...