Tuesday, February 24, 2026

রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার আনা প্রস্তাবেও ভোট দিল না ভারত, নয়াদিল্লির অবস্থানে খুশি আমেরিকা

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ(Russia Ukraine war) পরিস্থিতিতে সম্পূর্ণরূপে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত সরকার। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের আনা নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি নয়াদিল্লি(New Delhi)। ভারতের(India) এই অবস্থানে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিল আমেরিকাসহ ইউরোপের একাধিক দেশ। এবার রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার আনা প্রস্তাবেও সাড়া দিল না ভারত।

বুধবার রাষ্ট্রসংঘের (UN) নিরাপত্তা পরিষদে ইউক্রেনে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিরাপত্তা এবং উদ্ধারকাজ নিয়ে একটি প্রস্তাব আনে রাশিয়া। ওই প্রস্তাবে রাশিয়ার পাশাপাশি সমর্থন ছিল সিরিয়া, উত্তর কোরিয়া এবং বেলারুশের। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচনের সময় অবশ্য চিন ছাড়া আর কোনও দেশই এই প্রস্তাবের সমর্থনে ভোট দেয়নি। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় শুধু রাশিয়া (Russia) এবং চিন। বাকি ১৩ জন সদস্যই ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি শেষপর্যন্ত গৃহীত হয়নি।

আরও পড়ুন:Atk Mohunbagan: আসন্ন এএফসি কাপ ও ২০২২-২৩ মরশুমের জন্য এটিকে মোহনবাগানের কোচ থাকছেন ফেরান্ডো

উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘে রাশিয়া যে প্রস্তাব এদিন নিয়ে আসে সেখানে সুকৌশলে সব দোষ জেলেনস্কি ঘাড়ে চাপানোর চেষ্টা হয়। শুধু তাই নয়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কথাও উল্লেখ করা হয়নি প্রস্তাবে। রাশিয়ার এই ধরনের প্রস্তাব সমর্থন না করার জন্য ভারতসহ তেরোটি দেশকে ধন্যবাদ জানায় আমেরিকা। এবং এই সিদ্ধান্তকে ঐক্যবদ্ধ প্রতিবাদ হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রসঙ্ঘে মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রীনফিল্ড।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...