Tuesday, March 31, 2026

CSK: সিএসকের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি, নতুন নেতা রবীন্দ্র জাদেজা

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সিএসকে দলের নতুন নেতা হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বৃহস্পতিবার এমনটাই জানান হল চেন্নাই কতৃপক্ষের তরফ থেকে।

হাতে আর মাত্র একটা দিন। তারপরই শুরু আইপিএল (IPL)। আইপিএলের প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি চেন্নাই সুপার কিংস। তার আগেই বড় ঘোষণা চেন্নাইয়ের পক্ষ থেকে। সিএসকের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন এমএস ধোনি। দলের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা। এমনটাই জানান হয় সিএসকের তরফ থেকে। ২০০৮ শুরু হয় আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক হন ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দু’বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। সেই সময় পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংস আইপিএলে ফেরার পরে ফের তাঁকে অধিনায়ক করা হয়। প্রত্যাবর্তনের পরে দু’বার আইপিএল জিতেছে চেন্নাই। গতবারও চ‍্যাম্পিয়ন হয় তারা। ফাইনালে হারায় কলকাতা নাইট রাইডার্সকে।

আরও পড়ুন:India Team: বাহরিনের বিরুদ্ধে হারলেও দলের খেলায় খুশি স্টিমাচ

 

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...