Saturday, April 4, 2026

এবার বগটুইকাণ্ডে সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি-কে

Date:

Share post:

এবার বগটুইকাণ্ডে সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে (IC Tridip Pramanik)। বৃহস্পতিবার রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজিপি আইন-শৃঙ্খলা বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিয়ে ত্রিদীপ প্রামাণিককে বরখাস্ত করার নির্দেশ কার্যকর করতে বলেছেন।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, কর্তব্যে গাফিলতির জন্য আইসি ত্রিদিব প্রামাণিককে (IC Tridip Pramanik) সাপপেন্ড করা হয়েছে। সোমবার ডিজিপি মনোজ মালব্য জানিয়েছিলেন, বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জেরে আট জনের মৃত্যুর ঘটনায় রামপুরহাটের আইসি ত্রিদীপ এবং এসডিপিও সায়ন আহমেদকে ক্লোজ করা হয়েছে। এ বার কর্তব্যে গাফিলতির জন্য ত্রিদীপকে সাসপেন্ড করা হল।

আরও পড়ুন-দ্রুত বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, এডিজি-র চিঠি দেল পুলিশ সুপারদের কাছে

সোমবার রাতে বগটুই গ্রামে খুন হন তৃণমূল কংগ্রেসের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ তার ঠিক কয়েকঘণ্টার মধ্যেই বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগে৷ অগ্নিকাণ্ডের (Rampurhat Violence) ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে৷ গতকাল বীরভূম জেলা গোয়েন্দা দফতরের এক অফিসার এবং ১২ সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Police Super Nagendra Nath Tripathi)৷




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...