Wednesday, June 24, 2026

Ravi Shastri: ‘বিসিসিআইয়ের যুক্তিহীন সংবিধানের জন‍্য আইপিএলে ধারাভাষ‍্য দিতে পারেনি’ বললেন শাস্ত্রী

Date:

Share post:

ইচ্ছে থাকলেও যুক্তিহীন সংবিধানের জন‍্য আইপিএলের (IPL) ধারাভাষ‍্য দিতে পারেনি, এক সাংবাদিক সম্মেলনে এসে বিসিসিআইয়ের (BCCI) প্রতি ক্ষোভ উগরে দিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) কোচের পদ ছাড়ার পর, ২০২২ আইপিএল থেকে ফের ধারাভাষ‍্যে ফিরছেন শাস্ত্রী। আর ফিরেই বিষ্ফোরক ভারতের প্রাক্তন কোচ।

এদিন এক সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ বলেন, “এটা আইপিএলের ১৫তম সংস্করণ। আমি প্রথম ১১ বছর ধারাভাষ্য দিয়েছি। তার পরে যুক্তিহীন সংবিধানের নির্বোধের মতো স্বার্থের সংঘাত শর্তে বাঁধা ছিলাম বলেই গত কয়েক মরশুমে আমি ধারাভাষ্য দিতে পারিনি।”

এদিকে একা শাস্ত্রীকেই নয়, এবছর আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা যাবে সুরেশ রায়নাকেও। এবার আইপিএলের মেগা নিলামে রায়নাকে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি দল।

আরও পড়ুন:Ravi Shastri: আইপিএলের ম‍্যাচে নামার আগে আরসিবিকে ‘বিরাট’ বার্তা শাস্ত্রীর

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...