Wednesday, February 25, 2026

বগটুইকাণ্ডে অতিসক্রিয়তা দেখাচ্ছে বিজেপি, নিন্দায় সরব হিন্দু মহাসভা

Date:

Share post:

নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কোনো কারণ ছাড়াই অতি সক্রিয়তা দেখাচ্ছে রাজ্য বিজেপি।রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় বিজেপির নিন্দায় এভাবেই সরব হয়ে উঠল অখিল ভারত হিন্দু মহাসভা। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বিবৃতি জারি করে বিজেপির(BJP) এহেন ভূমিকা থেকে সরে আসার কথা জানিয়েছে হিন্দু মহাসভা(Hindu mahasabha)।

অখিল ভারত হিন্দু মহাসভার(Akhil Bharat Hindu mahasabha) তরফে জানানো হয়েছে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে কংগ্রেস ও বাম আমলে অসংখ্য হিন্দু পরিবার খুন হয়েছে রাজ্যে। কখনো তাদের হয়ে আন্দোলনে নামেনি বিজেপি। এখনো পর্যন্ত সেইসব ঘটনা নিয়ে বিজেপি নীরব। হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, একুশের নির্বাচনে হিন্দুদের ভাবাবেগকে বঞ্চিত করে বামেদের বি-টিম হয়ে এ রাজ্যে লড়াই করেছে বিজেপি। এমন অবস্থায় আচমকা বগটুইয়ের মতো স্পর্শকাতর একটি ঘটনা নিয়ে উসকানি দিতে রাজ্য বিজেপি কেন অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে হিন্দু মহাসভা।

আরও পড়ুন:সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত

উল্লেখ্য, রামপুরহাট কাণ্ডে প্রথম থেকেই ছড়িয়ে গিয়েছে রাজ্য বিজেপি। শুরুতেই এই ঘটনায় শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছিলেন। এমনকি সিবিআই ও এনআইএ দিয়ে তদন্তের দাবি জানান। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পাঠানো হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য বিজেপির বিধায়ক দল ঘটনাস্থল ঘুরে এসেছে। এই সমস্ত বিষয়কেই অতি সক্রিয়তা বলে তোপ দেগেছে হিন্দু মহাসভা।

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...