Monday, June 22, 2026

বগটুইকাণ্ডে রাষ্ট্রপতি শাসনের দাবি, ‘মহাভারত’ স্টাইলে রাজ্যসভায় রূপার নাটক

Date:

Share post:

রামপুরহাট(Rampurhat) হত্যাকাণ্ডে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম কঠোর পদক্ষেপ নেওয়ার পরও আদালতের নির্দেশে এই তদন্তভার উঠেছে সিবিআইয়ের(CBI) হাতে। যদিও এতেই ক্ষান্ত থাকছে না বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করে এবার রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাজ্যসভায় সরব হলেন রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly)।

এদিন রাজ্যসভায় বলতে গিয়ে বিজেপি নেত্রী বলেন,”পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির কথা বলতে গিয়ে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা কেউ পাথরের তৈরি নই। এখানে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। বাংলা ভারতেরই অংশ। এখানকার মানুষেরও বেঁচে থাকার অধিকার আছে। বাংলায় জন্মগ্রহণ করা অপরাধ নয়।” রূপার (Roopa Ganguly) সাফ কথা,”আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। বাংলায় গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা এবং মহিলারাও সুরক্ষিত নন।”

আরও পড়ুন:বগটুইকাণ্ডে ধৃত আনারুল হোসেনের ১৪ দিনের জেল হেফাজত

উল্লেখ্য, শুক্রবার রামপুরহাট কান্ডের ঘটনা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, ন্যায়বিচারের স্বার্থে এবং রাজ্যের মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে এই মামলায় সিবিআই তদন্ত হওয়া জরুরি। তৃণমূলের তরফে এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আরও জানানো হয়েছে যদি বিজেপির ভাই সিবিআই এই ঘটনায় রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করে তাহলে তৃণমূল গণআন্দোলনের পথে নামবে। পাশাপাশি রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে তৃণমূলের স্পষ্ট বক্তব্য আসলে বিজেপি রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলের সঙ্গে পেরে ওঠেনি। লজ্জাজনক হারের পর প্রতি হিংসা চরিতার্থ করতে ঘুরপথে রাজ্য সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা করছে।

Related articles

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...