Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইলিগে এগিয়ে থেকেও গোকুলাম কেরালা এফসির  সঙ্গে ১-১ গোলে ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন রুদোভিচ।

২) আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। সিএসকেকে সমীহ নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালামের। ধোনিদের বিরুদ্ধে বেঙ্কটেশের সঙ্গে ওপেনিং-এ কে তা নিয়ে ধোঁয়াশা রাখলেন ম্যাককালাম।

৩) ইচ্ছে থাকলেও যুক্তিহীন সংবিধানের জন‍্য আইপিএলের ধারাভাষ‍্য দিতে পারেনি, এক সাংবাদিক সম্মেলনে এসে বিসিসিআইয়ের প্রতি ক্ষোভ উগরে দিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলে কোচের পদ ছাড়ার পর, ২০২২ আইপিএল থেকে ফের ধারাভাষ‍্যে ফিরছেন শাস্ত্রী।

৪) আইপিএলের ম‍্যাচে নামার আগে আরসিবিকে ‘বিরাট’ বার্তা শাস্ত্রীর। কোথায় ব্যাটিং করতে পারেন বিরাট কোহলি? সেই প্রশ্ন নিয়ে মুখ খুললেন শাস্ত্রী। বললেন, কোহলি কোথায় ব্যাট করবে তা দলের ভারসাম্যের উপরেই নির্ভর করছে।

৫) সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। এদিন সিন্ধু হারালেন তুরস্কের নেসলিহান ইগিতকে। ম‍্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৪। ম‍্যাচে এদিন নেসলিহান ইগিতর বিরুদ্ধে দাপট দেখান অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শাটলার।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ : breakfast news

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...