Saturday, April 4, 2026

Higher Secondary: অন্য স্কুলে নয়, উচ্চমাধ্যমিক হবে হোম সেন্টারেই, জানাল সংসদ

Date:

Share post:

চলতি বছরের উচ্চমাধ্যমিক ( Higher Secondary ) পরীক্ষা হবে হোম সেন্টারে (Home Centre) । অর্থাৎ, অন্য স্কুলে গিয়ে নয় পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলে বসেই পরীক্ষা দেবেন। জানিয়ে দিল সংসদ । মোট ৬ হাজার ৭২৭টি পরীক্ষা কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন , অতিমারির জেরে সাবধানতার জন্যই এ বছর হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা যাতে সঠিক ভাবে পরিচালিত হয়, তার জন্য এই সিদ্ধান্ত । এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট স্কুলগুলিতে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

নিয়মাবলী :

১) সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা। শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে।

২) প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার জন্য সব মিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট পাবেন পরীক্ষার্থীরা ।

৩) ভোকেশনাল সাবজেক্ট, হেলথ, ফিজিকাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টসের পরীক্ষার সময়সীমা দু’ঘণ্টা।

৪) পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে

৫) যে দিন যে বিষয়ের উপর পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক পরীক্ষার অন্য কোনও কাজে যুক্ত থাকবেন না।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...