Saturday, April 4, 2026

রামপুরহাটে একযোগে তৎপর CBI- BJP! যোগসূত্র স্পষ্ট: কুণাল ঘোষ

Date:

Share post:

বগটুইকাণ্ডে সিবিআই-এর তদন্তের নির্দেশে ফের একবার সুর চরালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি (Kunal Ghosh) বলেন, “রামপুরহাটে যেভাবে সিবিআই – বিজেপি (CBI- BJP) একসঙ্গে তৎপরতা দেখাচ্ছে তাতে স্পষ্ট কোথাও না কোথাও একসূত্রে গাঁথা। বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নেতাকে ধরা হচ্ছে, বিজেপি নেতাদের আড়াল করা হচ্ছে, একটা নির্দিষ্ট প্রোপাগান্ডা অনুযায়ী চলছে তাহলে আমরা করা আন্দোলনে নামব।”

কুণাল (Kunal Ghosh) আরও বলেন,“আদালত সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়েছেন। এটাই স্বাভাবিক। রাজ্য প্রশাসন সাহায্য করছে। কিন্তু সিঙ্গুরের তাপসি মালিক, নেতাই এর মত ঘটনায় মানুষ বিচার পায়নি।”

আরও পড়ুন-প্রাক মুসলিম যুগকেই প্রচারের আলোয় আনতে চাইছে বিজেপি, সংসদে সরব তৃণমূল

তারপরই তিনি কড়া ভাষায় বলেন, “যদি দেখি বিজেপিকে (BJP) আড়াল করার চেষ্টা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমরা দেখেছি, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে বা অন্যান্য যে ঘটনা ঘটেছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। কিন্তু বাম আমলে এত ঘটনা ঘটেছে, কোন সময় তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়েছেন? সেটা তাঁরা তুলে ধরুক।”




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...