Friday, April 3, 2026

হয়নি সাবওয়ে, কোন্নগর-রিষড়া স্টেশনে চলছে ঝুঁকির পারাপার

Date:

Share post:

সুমন করাতি: ওভারব্রিজ থাকলেও তার উচ্চতা অত্যন্ত বেশি। সবার পক্ষে সেটা ব্যবহার সম্ভব হয় না। ফলে দাবি ছিল সাবওয়ের। কিন্তু রেলের বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তৈরি হয়নি কোন্নগর (Konnagar) ও রিষড়া (Rishra) স্টেশনের সাবওয়ে (Subway)। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন ডিঙিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। হামেশাই ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি মোকাবিলায় রেলের ডিভিশনাল ম্যানেজারকে সাবওয়ে তৈরির দাবি জানিয়েছি স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া সিটিজেন ফোরাম।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন অখিলেশ যাদব

দেড় পাতার চিঠিতে ফোরাম জানিয়েছে, প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী রেল লাইন টপকে স্টেশনে আসেন। ওভারব্রিজ থাকলেও, সেটার উচ্চতা অনেকটা বেশি থাকায় বয়স্ক মানুষেরা যাতায়াত করতে পারেন না। এছাড়া কোন্নগর স্টেশনের সঙ্গে শহর ও গ্রামীণ এলাকার সংযোগ রক্ষা করার জন্য রাস্তা থাকলেও সেটি সঙ্কীর্ণ হওয়ায় দীর্ঘক্ষণ যানজট লেগেই থাকে। ২০১৮ সালে একই দাবি নিয়ে রেল ও রাজ্য প্রশাসনকে অল বেঙ্গল সিটিজেন ফোরাম চিঠি দেওয়ার পরেও কোনো কাজ হয়নি। কারণ, এটি রেলের এক্তিয়ারভুক্ত। সেই কারণেই নতুন করে রেলদফতরের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন ফোরামের সম্পাদক শৈলেন পর্বত। তিনি বলেন, “আমাদের সংগঠনের বরুণ দাস, হারাধন ঘোষেরা রেলের ডিভিশনার অফিসারকে স্মারকলিপি জমা দেওয়া ছাড়াও উচ্চ পদস্থ আধিকারিকদের ইমেল করে সাবওয়ের (Subway) দাবি জানিয়েছি।“ এখন রেলের কবে টনক নড়ে সেটাই দেখার।




Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...