Wednesday, April 1, 2026

যুদ্ধের ৩০ দিন: লক্ষ্য পূরণ হয়েছে বলল রাশিয়া , মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল

Date:

Share post:

একমাস পূরণ হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের । আর এই এক মাসে তাদের লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে বলে দাবি করেছে রুশ সেনাবাহিনী। রুশ সেনার ‘ফার্স্ট ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ’ কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় এক মাসের শেষে যুদ্ধের পরিস্থিতি এবং প্রেক্ষিত ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন , এক মাসে আমাদের লক্ষ্য পূরণ হয়েছে । এখন আমরা পুর্ব ইউক্রেনের দিকে নজর রাখছি।

তবে রাশিয়া এবার ইউক্রেনে আক্রমণ বা হামলার মাত্রা কিছুটা কমাতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে রাশিয়ার যুদ্ধজয়ী মনোভাবকে মোটেও ভালো চোখে দেখছে না আমেরিকা সহ আন্তর্জাতিক মহল । ন্যাটো জি সেভেন গোষ্ঠী প্রত্যেকেই অবিলম্বে যুদ্ধ বন্ধ করার পক্ষে। সকলেই মস্কোকে অস্ত্র ছেড়ে অবিলম্বে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছে । কিন্তু রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাওয়া বন্ধ করছে না। শনিবার দিন ইউক্রেনের একের পর এক শহরে হামলা চালিয়েছে রাশিয়া নগাড়ে অস্ত্র বর্ষণ করেছে । তবে এবার আমেরিকা বেশ কঠোর মনোভাব নিতে চলছে বলে জানা গিয়েছে।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...