Wednesday, June 24, 2026

Entertainment: ভারতীয় সুপারহিরোদের জয়গাথা লিখল ‘আরআরআর’

Date:

Share post:

ছবির নাম আর আর আর(RRR),পরিচালকের(Director) নাম এস এস রাজামৌলি (SS Rajamouli)- ছবির সাফল্যের ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার জন্য এইটুকুই বোধহয় যথেষ্ট। নিউ নরম্যালে যেখানে ওটিটি (OTT)নির্ভর বিনোদন জগত সেখানে ‘বাহুবলী’(Bahubali) ফ্র্যাঞ্চাইজ়ির পরে নতুন ছবি ‘ট্রিপল আর’ (RRR)এর মাধ্যমে ভারতীয় সুপারহিরোদের(Indian Superhero) নিয়ে যেন এক ফ্যান্টাসি তৈরি করেছেন পরিচালক। দেশের পুরাণকে নিজের কল্পনা আর প্রযুক্তির মিশেলে বেঁধেছেন রাজামৌলি (SS Rajamouli), আর যোগ্য সঙ্গী বলিষ্ঠ দুই অভিনেতা।

আমজনতার অস্বস্তি: ফের দাম বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় ৮০০ ওষুধের

হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘RRR’। ‘বাহুবলী’র সাফল্যের পর থেকেই এস এস রাজামৌলির সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। তার উপর পরিচালকের হাতে আবার পুরাণের রসদ। প্রাক স্বাধীনতার সময়ের কাহিনি তুলে ধরা হয়েছে রাজামৌলির এই নতুন ছবিতে। আর আর আর …’রাইজ রোর রিভল্ট’ এটাই ছবির পুরো নাম।প্রায় তিন ঘণ্টার ফ্যান্টাসি ড্রামাকে বড় পর্দার জন্য উপযুক্ত করে তুলেছেন পরিচালক। মুখ্য ভূমিকায় স্বাধীনতাকামী দুই বীর যোদ্ধা কোমারাম ভীম (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রামচরণ)। ছবিতে ভেঙ্কর রামা রাজুর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন(Ajay Devgan)। এই ছবিতে আলিয়াকে (Alia Bhatt) সীতার চরিত্রে দেখা গেছে। গাঙ্গুবাই(Gangubai Kathiawadi) এর পর এভাবে তাঁকে পর্দায় দেখে খুশি এবং অবাক অনেকেই।

এই ছবি সুপার হিরোদের কথা বলেছে। পাশাপাশি স্বাধীনতা পূর্ববর্তী ভারতের সম্পদকে যেন সিনেমার ক্যানভাসে নিজের দক্ষতার ফুটিয়েছেন পরিচালক। গল্পকে যোগ্য সঙ্গত দিয়েছে ছবির গ্রাফিক্স। টানটান ৩ ঘণ্টা সিনেমা হলে আপনাকে বসিয়ে রাখার ক্ষমতা ধরে এই ছবি। ফ্যান্টাসি মিশেছে ইতিহাস, পুরাণ এবং দক্ষিণী ছবির ক্যারিশ্মার সঙ্গে। প্রসঙ্গত মুক্তির আগে থেকেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। সূত্রের , শুক্রবার সকাল পর্যন্ত ছবির হিন্দি ভার্সানের অগ্রিম বুকিংই আট কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আর দিল্লির এক প্রেক্ষাগৃহে ২১০০ টাকায় বিক্রি হয়েছে টিকিট।

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...