Wednesday, June 24, 2026

কাশ্মীরে বেড়াতে গিয়ে খাদে উল্টে গেল বাস, মৃত ২ বাঙালি পর্যটক

Date:

Share post:

কাশ্মীরে (Kashmir) বেড়াতে গিয়ে খাদে বাস উল্টে মৃত্যু ২ বাঙালি পর্যটকের। জানা গিয়েছে, তাঁরা পূর্ব বর্ধমানের বাসিন্দা। মৃত্যুর খবরে শোকের ছায়া তাঁদের পরিবারে।

দুর্ঘটনাটি ঘটেছে কাশ্মীরের (Kashmir) গাণ্ডেরবাল জেলার কঙ্গন থানার গণ্ডুতে শ্রীনগর- লে এক্সপ্রেসওয়ের ওপরে। মৃতদের নাম মালতি কুণ্ডু (৫৫) ও স্মৃতিকা হাজরা (৫২)। এছড়া বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় জখম প্রায় ২৫ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, মৃতদেহ নিয়ে বর্ধমানে ফিরে আসার ব্যাপারেও কাশ্মীরের পর্যটন বিভাগ সর্বতভাবে সাহায্য করছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর আজ, শনিবার বিমানে করে মৃতদেহগুলি আনা হবে কলকাতায়।

আরও পড়ুন-প্রাক মুসলিম যুগকেই প্রচারের আলোয় আনতে চাইছে বিজেপি, সংসদে সরব তৃণমূল

সূত্রের খবর, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, শাসপুর থানা বিভিন্ন এলাকা থেকে ৬৪ জন পর্যটক কাশ্মীরসহ উত্তর ভারতে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। এর জন্য গত ১৩ মার্চ তোড়কোনা থেকে একটি টুরিস্ট বাস রওনা দেয়। কাশ্মীর ছাড়াও অমৃতসর, হরিদ্বার প্রভৃতি জায়গা হয়ে তাদের ফেরার কথা ছিল আগামী ৪ এপ্রিল। গত মঙ্গলবার বাসটি শ্রীনগরে পৌঁছয়। সেখানে পৌঁছনোর পরেই পর্যটকরা দুটি ছোট বাস ভাড়া করে। সেই বাসে ঘুরতে বেরানোর পথেই পথেই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে যায়।




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...