Wednesday, June 24, 2026

হুগলির পোলবায় ক্রিকেট প্রতিযোগিতা

Date:

Share post:

গত দুমাস ধরে চলা ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার। পোলবা দাদপুর ব্লকের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গটু ফুটবল মাঠে। সুগন্ধা অঞ্চল লিগ খেলার আয়োজন করা হয়। জেলার ও জেলার বাইরের ১৬টি দল এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলায় অংশগ্রহণ করেন। আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নারায়ণ পাড়া ও আমদাবাদ। নারায়ণ পাড়া টসে জিতে ব্যাট করতে নেমে চোদ্দ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে। পরে আমদাবাদ ব্যাট করতে নেমে ৬ উইকেটে সেই রান সংগ্রহ করে ফেলে। খেলায় জয় লাভ করে আমদাবাদ। খেলায় উপস্থিত ছিলেন, চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্র, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল। এদিন বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক অসিত মজুমদার। টানটান উত্তেজনাপূর্ণ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিল বহু ক্রিকেটপ্রেমী দর্শক।

আরও পড়ুন- IPL: দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারল মুম্বই ইন্ডিয়ান্স

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...