Saturday, June 6, 2026

পুতিনকে ‘কসাই’ বলে আক্রমণ বাইডেনের! রুশ হামলা অব্যাহত ইউক্রেনে

Date:

Share post:

৩২তম দিনেও ইউক্রেনে (Ukraine) রুশ হামলা অব্যাহত। ইউক্রেনের বেশ কিছু এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার পোল্যান্ডের (Poland) ওয়ারশ-র প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। পুতিনকে (Vladimir Putin) ‘কসাই’ বলেও আক্রমণ করেন বাইডেন।

এদিকে, খারকিভে (kharkhiv) ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরে পুতিন- সেনার গোলাবর্ষণ। বিধ্বস্ত এই শহর। এদিকে কিভে দক্ষিণ-পশ্চিম প্রান্তে রুশ সেনার গোলাবর্ষণে আহত কমপক্ষে ৪ জন। লভিভ শহরেও মিসাইল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। জ্বালানির গুদাম লক্ষ্য করে ৬টি মিসাইল ছোড়ার অভিযোগ করেছে ইউক্রেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ছোড়ার অভিযোগও করা হয়েছে।

শনিবার পোল্যান্ডের ওয়ারশ-র প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্টও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেছেন, “ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) একজন কসাই। আমি আত্মবিশ্বাসী যে পুতিন ন্যাটোকে বিভক্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। আমরা সবাই একসঙ্গে আছি।”

আরও পড়ুন: তীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ

অন্যদিকে, হাজার হাজার রাশিয়ান বিক্ষোভকারী শনিবার মধ্য প্রাগে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমাবেশ করেছেন। পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

আমেরিকা, পোল্যান্ড এবং ইউক্রেনের জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে জো বাইডেন বলেন, ‘‘এই যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাশিয়ার নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের এক হতে হবে।’’

রুশ হামলা এখনও পর্যন্ত বহু মানুষ মারা গিয়েছেন। তার মধ্যে রয়েছে একাধিক শিশু এবং সাংবাদিকরাও। আহতের সংখ্যা বাড়ছে।



Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...