Tuesday, June 2, 2026

তীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ

Date:

Share post:

তীব্র অর্থনৈতিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা (Sri Lanka Crisis)। দ্বীপরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, বিদেশ থেকে কোনও কিছুই আমদানি করতে পারছে না এই দেশের সরকার। আসছে না কাগজ, কালি। কাগজ-কালির অভাবে স্থগিত হয়ে গিয়েছে দেশের সব পরীক্ষা। আর এবার বন্ধ হয়ে যাচ্ছে দেশের সংবাদপত্রও। শ্রীলঙ্কার অন্যতম দুটি প্রধান সংবাদপত্র (Newspaper) তাদের মুদ্রিত সংস্করণ প্রকাশ করবে না বলে জানিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার ইংরেজি সংবাদপত্র ‘দ্য আইল্যান্ড’ (The Island) এবং তার সিংহলি মুদ্রণ আর প্রকাশিত হবে না। তবে সে দেশের এই জনপ্রিয় কাগজের পাঠকরা চাইলে এই দুই সংবাদপত্রই ওয়েবসাইটে গিয়ে পড়তে পারবেন। কাগজ ও কালির অভাবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে আয় করা ২০০ কোটি পণ্ডিতদের পুনর্বাসনে খরচের দাবি কেজরির

ইতিমধ্যেই শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) অন্য সংবাদপত্রগুলিও তাদের মুদ্রিত সংস্করণের পাতার সংখ্যা অর্ধেক করে দিয়েছে। আগামিদিনে সেগুলিও কতটা ছাপার অক্ষরে প্রকাশ হবে তা নিয়ে সন্দেহ আছে। অনেকেই মনে করছেন, ১৯৪৮ সালে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে শ্রীলঙ্কা কখনও এইরকম অভূতপূর্ব  সঙ্কটের মধ্যে পড়েনি।
গত সপ্তাহেই শ্রীলঙ্কা  সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কাগজ, কালির অভাবে এবার পরীক্ষা নেওয়া হবে না। স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, টাকার অভাবে তারা বিদেশ থেকে কাগজ, কালি আমদানি করতে পারছে না। ফলে প্রশ্নপত্র ছাপানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই তারা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।




Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...