Saturday, June 6, 2026

India Team: আইসিসি মহিলা বিশ্বকাপে থেকে ছিটকে গেল ভারত, দক্ষিন আফ্রিকার কাছে ৩ উইকেটে হারল মিতালি রাজের দল

Date:

Share post:

আইসিসি মহিলা বিশ্বকাপে (Icc World Cup) থেকে ছিটকে গেল ভারত (India)। দক্ষিন আফ্রিকার (South Africa) কাছে ৩ উইকেটে হারল মিতালি রাজের (Mithali Raj) দল। বিশ্বকাপের স্বপ্নভঙ্গ ঝুলন গোস্বামী, মিতালি রাজদের। রবিবারটা যন্ত্রণার মধ্যেই কাটবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের! শুধু একটা নো বল আর তাতেই আশাভঙ্গ ভারতের মেয়েদের। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল টিম ইন্ডিয়াকে।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভার ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে ব‍্যাট হাতে দুরন্ত লড়াই করেন স্মৃতি মান্ধনা, শেফালি ভর্মা, মিতালি রাজ। স্মৃতি মান্ধানা করেন ৭১ রান। শেফালি ভর্মা করেন ৫৩ রান। মিতালি রাজ করেন ৬৮ রান। হরমনপ্রীত কৌর করেন ৪৮ রান। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন শাবনিম ইসমাইল এবং মাসাবাতা ক্লাস। একটি করে উইকেট নেন খাকা এবং ট্রাইয়ন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে লিজেল লি আউট হলেও খেলা ধরে নেন লরা উলভার্ট। তিনি করেন ৮০ রান।  লারা গুডঅল করেন ৪৯ রান। শেষ অবধি মিগনন ডু প্রিজ ৫২ রানের প্রত্যয়ী ইনিংস খেলে একেবারে শেষ বলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতান। শেষ ওভারে সাত রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু দীপ্তি শর্মার একটি নো বলের জেরে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রাজশ্রী গায়কোওয়াড এবং হরমনপ্রীত কৌর।

আরও পড়ুন:Swiss Open: সুইস ওপেনে ভারতের দাপট, ফাইনালে পিভি সিন্ধু এবং এইচ এস প্রণয়

 

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...