Friday, June 26, 2026

High Court: নির্যাতিতার প্রমাণই দোষী সাব্যস্ত করতে যথেষ্ট, পকসো মামলায় নজিরবিহীন মন্তব্য হাইকোর্টের

Date:

Share post:

পকসো মামলায় বেনজির পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। যৌন নিপীড়নের শিকার যিনি, তাঁর প্রমাণই একজনকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। এক পকসো (PACSO) মামলার পর্যবেক্ষণে জানায় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শেখর বি সরফ এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, শীর্ষ আদালত বিভিন্ন সিদ্ধান্তে বলেছে, বিশেষ ব্যতিক্রম না হলে, যৌন নিপীড়নের শিকার হওয়া নির্যাতিতার প্রমাণই, কাউকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট।

আদালত বলে, একজন যৌন নিপীড়নের শিকার হওয়া নারী, অপরাধী নন। তিনি অন্য কারও লালসার শিকার। সেই কারণে তাঁর প্রমাণকে সন্দেহের চোখে দেখার দরকার নেই। নির্যাতিতার প্রমাণ যদি বিশ্বাসযোগ্য মানের হয়, তবে সেটাই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে যথেষ্ট। যিনি যৌন নিপীড়নের শিকার, তিনি যদি নাবালিকা হন, তাহলে তাঁর সাক্ষ্যকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত বলে পর্যবেক্ষণ হাইকোর্টে। এমনকী যদি নির্যাতিতার মাও অন্য কথা বলেন, তাহলেও নির্যাতিতার সাক্ষ্য নির্ভরযোগ্য প্রমাণিত হলে, একমাত্র সেই প্রমাণই দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট।

আরও পড়ুন:Corona update: দেশে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা,দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...