Friday, April 3, 2026

কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ আধিকারিক, গুরুতর জখম ১

Date:

Share post:

ফের জঙ্গি হামলা কাশ্মীরে (Terrorist Attack in Kashmir’s Budgam)। গতকাল, শনিবার রাতে কাশ্মীরের বুদগাম (Budgam District) জেলায় সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন এক পুলিশ আধিকারিক। গুরুতর জখম হয়েছেন নিহতের ভাই। এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জানা গিয়েছে, নিহত এসপিও-র নাম ইশফিক আহমেদ দার (Ishfaq Ahmad Dar) ও তাঁর ভাই উমর আহমেদ দার (Umar Ahmad Dar) বুদগাম জেলার ছাতাবাগের বাসিন্দা।

শনিবার রাতে জঙ্গিরা (Terrorist Attack in Kashmir’s Budgam) তাঁদের টার্গেট করে। তাঁদের ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইশফিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উমর এখন এসকেআইএমএস বেমিনা শ্রীনগর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: তীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ

কয়েকদিন আগে কাশ্মীরে লুকিয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। টার্গেট করা হয়েছিল পুলিশকে। সম্প্রতি ভারতীয় সেনা ভিন্ন ভিন্ন তিনটি এনকাউন্টারে নিকেশ করে ৪ সন্ত্রাসবাদীকে। তাদের মধ্যে একজন পাক জঙ্গি ছিল। আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ (Kashmir Police)।



Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...