Wednesday, April 1, 2026

Bogtui Update: দ্বিতীয় দিনের তদন্তে মহিলাদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, বয়ান সংগ্রহ আহতদেরও

Date:

Share post:

তদন্ত শুরু করেই রবিবার, বগটুই গ্রামের (Bogtui Village) বাসিন্দাদের পাশাপাশি আহতদের সঙ্গে কথা বলল সিবিআই (CBI)। এদিন সকালে প্রথমে ঘটনাস্থলের আশপাশে যান সিবিআই (CBI) আধিকারিকরা। সেখানে বাড়িতে থাকা মহিলাদের সঙ্গে কথা বলে ২১ মার্চ ঘটনার রাতে কী ঘটেছিল তা জানতে চান তাঁরা। কোনও প্রত্যক্ষদর্শী আছেন কি না, সেই খোঁজও নেয় সিবিআই (CBI)।

বাংলায় যত সামাজিক প্রকল্প আছে, দেশের কোথাও নেই, সরকারি প্রকল্প উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

এ দিন টিমের সঙ্গে বৈঠক করেন সিবিআইয়ের ডিআইজি (DIG) অখিলেশ কুমার সিং এবং জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়৷ তদন্ত কোন পথে কী ভাবে এগোবে সেই সংক্রান্ত আলোচনাই হয় বলে সিবিআই সূত্রে খবর৷ সকালেই চিকিৎসাধীন আহতদের বয়ান সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা। রামপুরহাট (Rampurhat) হাসপাতালে যায় সিবিআই-এর একটি দল৷ এদিনও বগটুই গ্রামের অগ্নিদগ্ধ বাড়ির ছাদে উঠে থ্রি ডি স্ক্যানারের(3D Scanner) সাহায্যে তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ৭ এপ্রিলের মধ্যে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই-কে ৷

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...