Tuesday, June 23, 2026

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

আগ্নেয়াস্ত্র সহ বিজেপির(BJP) মণ্ডল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির বানারহাট থানার নাথুয়ায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে বিজেপির ধূপগুড়ি উত্তর পশ্চিম মণ্ডল সভাপতি মুকুল ঘোষকে আগ্নেয়াস্ত্র(Illigal Arms) সমেত গ্রেপ্তার করে বানারহাট থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে নাথুয়ার জলঢাকা প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওই বিজেপি নেতাকে যখন গ্রেফতার করা হয় তখন তাঁর কোমরেই গোঁজা ছিল ইপ্রোভাইসড কান্ট্রিমেড সিক্সার (দেশীয় প্রযুক্তিতে তৈরি ) পিস্তল। যাতে দু রাউন্ড গুলিও ছিল বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মুকুল ঘোষের(Mukul Ghosh) বাড়ি বানারহাট থানার অন্তর্গত নাথুয়ায়। তিনি বিজেপির ধূপগুড়ি উত্তর পশ্চিম মন্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন। ধৃতের বিরুদ্ধে ২৫ (এ) /২৭ অস্ত্র আইনে মামলা রজু করেছে পুলিশ। যদিও বিজেপির মন্ডল সভাপতির গ্রেপ্তাতির ঘটনার শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত

এই গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, আইন আইনের পথে চলবে। তবে ঘটনা সত্যি কিনা তা সেটাও বুঝতে হবে। আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে। পাশাপাশি তৃণমূলের বানারহাট ব্লক সভাপতি নয়ন দত্ত বলেন, ‘আমরা প্রশাসনের কাজে নাক গলাই না। দোষ করে থাকলে দোষীর সাজা হওয়া উচিৎ।’ বানারহাট থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত মুকুল ঘোষকে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...