Tuesday, June 23, 2026

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য গোয়ার(Goa) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন প্রমোদ সাওয়ান্ত(Promod Sawant)। সৈকতরাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার প্রায় ২ সপ্তাহ পর রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) হিসেবে শপথ নিলেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রায় ৭০ হাজার কর্মী সমর্থক।

গত ২১ মার্চ কেন্দ্রীয়মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ঘোষণা করে দিয়েছিলেন গোয়ায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসবেন প্রমোদ সাওয়ান্ত। সেইমতো সৈকত রাজ্যে সাওয়ান্তের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছিল চুড়ান্ত তৎপরতা। এদিন শপথ গ্রহণের আগে ৪৮ বছর বয়সী প্রমোদ সাওয়ান্ত এক টুইট করেন। যেখানে তিনি লেখেন, “আমরা গোয়ার জনগণের সেবা করার জন্য যাতে আমাদের যাত্রা অব্যাহত রাখতে পারি, তার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি।” এদিন শপথগ্রহন অনুস্থানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, রাজনাথ সি। পাশাপাশি ছিলেন, উত্তরাখণ্ডের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...