Monday, April 6, 2026

বগটুই কাণ্ডে আজ সাঁইথিয়ায় CBI-এর টিম, তলব নিহতর পরিবারকে

Date:

Share post:

রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় সিবিআইয়ের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশের পরই বগটুই কাণ্ডের তদন্তের সমস্ত রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয় সিট। বগটুই কাণ্ডে ইতিমধ্যেই  তদন্তে নেমেছে CBI। রবিবার কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। ধৃত আজাদ চৌধুরীর মুখোমুখি বসিয়ে আনারুলকে জেরা করা হয়। আজ, সোমবারও তাঁকে জেরা চলবে বলে জানা গিয়েছে। এদিকে, এ দিনই জেরার জন্য সিবিআই তলব করেছে মিহিলাল শেখকে।এই ঘটনায় মিহিলালের মা, স্ত্রী, কন্যা ও জমাতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় মিহিলাল অন্যতম প্রত্যক্ষদর্শী বলে মনে করা হচ্ছে।যদিও CBI-এর অস্থায়ী ক্যাম্পে বিশেষ কারণে হাজির হবেন না মিহিলাল। CBI তরফে খবর, তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশি অভিযান, দুবরাজপুর থেকে উদ্ধার তাজা বোমা

এদিকে সোমবার সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআই-এর একটি টিম। সেখানে অগ্নিদগ্ধদের পরিবারের সদস্য মিহিলাল শেখ ও তার ভাই বানিরুল বগটুই গ্রাম থেকে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সন্ধ্যাজল গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে রয়েছেন। সিবিআই সূত্রে খবর, রবিবারই ফোনে মিহিলালকে তলব করা হয়েছে। রামপুরহাটে তাঁকে সোমবার সকাল ১০টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

অন্যদিকে রামপুরহাট হাসপাতাল সূত্রের খবর, বগটুইকাণ্ডে অগ্নিদগ্ধ নাজেমা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। তাঁর দেহের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।

প্রসঙ্গত, রবিবার CBI-র ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে প্রায় ৮ ঘন্টা আনারুলকে জেরা চলে। ভাদু শেখ খুনের পর তৃণমূল কর্মী আজাদ চৌধুরীর সঙ্গে তাঁর ফোনে কী কথা হয়েছিল? কাদের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের কাজে লাগানো হয়েছিল? তা আনারুল ও আজাদের কাছে জানতে চাওয়া হয় বলে খবর।

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...